মৃ ত্যু বা র্ষি কী
আবদুর রব
বঙ্গভবনের সাবেক সহকারী সচিব আব্দুর রবের (৭৩) প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৮ নভেম্বর। এ উপলক্ষে রাজধানীর টিকাটুলিতে মরহুমের বাসভবনে বাদ এশা কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তাঁর আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
মোজাম্মেল হোসেন
মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন এম মোজাম্মেল হোসেনের একাদশ মৃত্যুবার্ষিকী আজ ২৯ নভেম্বর শুক্রবার। এ উপলক্ষে সাভার ইপিজেডের কাছে বায়তুস মোজাম্মেল জামে মসজিদ প্রাঙ্গণে বাদ আসর কোরআনখানি ও দোওয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তাঁর আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় তাঁর চার ভাই ও এক ভগ্নিপতি হানাদার বাহিনীর সঙ্গে লড়াইয়ে শহীদ হন। বিজ্ঞপ্তি।
আব্দুল হালিম
নরসিংদীর রায়পুরা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৯ নভেম্বর শুক্রবার। এ উপলক্ষে রায়পুরা কলেজে স্মরণসভা এবং দড়িসাপমারায় তাঁর নিজের গ্রামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তাঁর আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
আবদুর রউফ
উনসত্তরের গণ-অভ্যুত্থানের নেতা ও ১১ দফার প্রণেতা, তদানীন্তন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাহাত্তরের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ও হুইপ আবদুর রউফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৯ নভেম্বর। এ উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় আজ শুক্রবার বাদ জুমা নীলফামারীর ডোমার উপজেলার বাকডোকরা গ্রামের পারিবারিক মসজিদসহ উপজেলার চারটি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে মরহুমের আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
রেনুকা দাশগুপ্ত
বরিশালের গৈলা গ্রামের দাশের বাড়ির সাধক পুরুষ প্রয়াত সত্যরঞ্জন দাশগুপ্তের স্ত্রী রেনুকা দাশগুপ্তের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৯ নভেম্বর শুক্রবার। এ উপলক্ষে আজ তাঁর বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি দৈনিক সমকাল-এর সহযোগী সম্পাদক অজয় দাশগুপ্ত ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক অসীম দাশগুপ্তের মা। বিজ্ঞপ্তি।
আমিরুন নেছা
ঢাকা জেলা মুসলিম লীগের প্রথম নারী সভানেত্রী আমিরুন নেছা বেগমের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে আজ বাদ জুমা মরহুমার বাসভবন নারায়ণগঞ্জের চাষাঢ়াস্থ ‘বাইতুল আমান’-এ কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এবং জয়পুরহাটে দীনে মারকাদ এতিমখানায় ও ঢাকার মিরপুরে নূরে মদিনা আজমেরী এতিমখানায় কোরআন শরিফ খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।