মৃ ত্যু বা র্ষি কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ ইউসুফ আলী
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশ সরকারের প্রথম শিক্ষামন্ত্রী অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলীর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ৩ ডিসেম্বর। এ উপলক্ষে দিনাজপুরে তাঁর নিজ বাড়িতে দোয়া মাহফিল ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
স্বপন কুমার চৌধুরী
মুক্তিযোদ্ধা স্বপন কুমার চৌধুরীর ৪২তম মৃত্যুবার্ষিকী আজ ৩ মঙ্গলবার। এ উপলক্ষে শহীদ স্বপন কুমার চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। স্বপন কুমার চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামে বিএলএফ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের ২৭ নভেম্বর চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার কাউখালী এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে আহত অবস্থায় ধরা পড়েন। পরে ৩ ডিসেম্বর তাঁকে হত্যা করা হয়। বিজ্ঞপ্তি।
রোকনুজ্জামান খান
শিশু সংগঠক, শিশু সাহিত্যিক, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার প্রথম প্রতিষ্ঠাতা পরিচালক, দৈনিক ইত্তেফাক-এর ফিচার সম্পাদক, সওগাত প্রেস এবং সাপ্তাহিক বেগম-এর পরিচালক রোকনুজ্জামান খান দাদাভাই-এর ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে আজ মরহুমের বাসভবন ৩৮ শরৎগুপ্ত রোড, নারিন্দায় দুপুরে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ, কোরআনখানি এবং বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
শহীদ লে. বদিউজ্জামান
শহীদ লে. ইবনে ফজল বদিউজ্জামানের (বীর প্রতীক) ৪২তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে আজ শহীদের নিজ বাড়ি কলেজ রামদিয়া এবং শহীদ লে. বদিউজ্জামান (বীর প্রতীক) স্মৃতি সংসদ ও পাঠাগারের উদ্যোগে কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধে তিনি এস ফোর্সের দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। ১৯৭১-এর ৩ ডিসেম্বর গভীর রাতে কুমিল্লার আখাউড়ায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। বিজ্ঞপ্তি।