মৃ ত্যু বা র্ষি কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ নূরুল ইসলাম
বিশিষ্ট শ্রমিকনেতা এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও গণতন্ত্রী পার্টির সভাপতি মোহাম্মদ নূরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে আজ বিকেল চারটায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে হাজারীবাগ ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন কার্যালয়ে (১৮০/এ হাজারীবাগ, হাজারীবাগ বাজারের উত্তর দিকে ও ঢাকা ট্যানারি মোড়ের দক্ষিণ দিকে) এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

রোস্তম আলী মিয়া
পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক রোস্তম আলী মিয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ৪ ডিসেম্বর। এ উপলক্ষে তাঁর নামে প্রতিষ্ঠিত চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে স্মরণসভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।