মৃ ত্যু বা র্ষি কী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোজাফফর হোসেন
অধ্যাপক মোজাফফর হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৭ ডিসেম্বর। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করতে গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ করা হয়েছে।
ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সারাসাকান্দি গ্রামে ১৯৩৬ সালের ২ মে জন্মগ্রহণ করেন তিনি। কর্মজীবনে সুরেন্দ্রনাথ কলেজ, দিনাজপুর কলেজ, আনন্দমোহন কলেজসহ বিভিন্ন কলেজে অধ্যাপনা করেন তিনি। বিজ্ঞপ্তি।
আবদুল হালিম মোল্লা
ভাষাসৈনিক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক এ জে এম আবদুল হালিম মোল্লার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৭ ডিসেম্বর। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি নরসিংদীর কাঠালিয়ায় কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।