মৃ ত্যু বা র্ষি কী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাফাত আহমেদ চৌধুরী
বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাফাত আহমেদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৯ ডিসেম্বর। এ উপলক্ষে আগামী শুক্রবার বাদ আসর অফিসার্স ক্লাবে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
আবু নাসের খান
মওলানা ভাসানীর জ্যেষ্ঠ ছেলে সাবেক মন্ত্রী আবু নাসের খান ভাসানীর ২২তম মৃত্যুবার্ষিকী অজ সোমবার। এ উপলক্ষে আজ সকাল আটটায় টাঙ্গাইলের সন্তোষে মরহুমের মাজার জিয়ারত, ফাতেহা পাঠ এবং কাঙালিভোজ অনুষ্ঠিত হবে। এ ছাড়া ন্যাপ (ভাসানী) ঢাকা মহানগর শাখার উদ্যোগে মিরপুর মঞ্জুর উলুম মাদ্রাসায় বাদ আসর স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।