মৃ ত্যু বা র্ষি কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোসাদ্দের রহমান
মুক্তিযোদ্ধা মোসাদ্দের রহমান ভূঁইয়ার ৪২তম মৃত্যুবার্ষিকী আজ ১০ ডিসেম্বর। এ উপলক্ষে আজ বাদ আসর মোহাম্মদপুরে তাঁর বাসায় দোয়া অনুষ্ঠিত হবে। তিনি ১৯৭১ সালের এই দিনে সাভারে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে মৃত্যুবরণ করেন। বিজ্ঞপ্তি।
মহিবউল্লাহ বীর বিক্রম
মুক্তিযোদ্ধা মহিবউল্লাহর (বীর বিক্রম) মৃত্যুবার্ষিকী আজ ১০ ডিসেম্বর। এ উপলক্ষে খুলনার রূপসা নদীর তীরে তাঁর কবরস্থানে এবং তাঁর গ্রামের বাড়ি চাঁদপুররের কচুয়ার শাহেদাপুর গ্রামে পবিত্র কোরআনখানি, দোয়া মাহফিল ও মিলাদের আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে খুলনায় পাকিস্তানি বাহিনীর গোলার আঘাতে তিনি নিহত হন। বিজ্ঞপ্তি।
আবদুল কুদ্দুস মাস্টার
ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাল্যবন্ধু আবদুল কুদ্দুস মাস্টারের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১০ ডিসেম্বর। চট্টগ্রামের রাউজান উপজেলার মোহাম্মদপুর গ্রামে ১৯১৩ সালে জন্মগ্রহণ এবং ২০০৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন তিনি। বিজ্ঞপ্তি।
ফজলে রশীদ চৌধুরী
পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধীদলীয় নেতা এ কে এম ফজলুল কবীর চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র এ বি এম ফজলে রশীদ চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১০ ডিসেম্বর। এ উপলক্ষে তাঁর ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের বাসভবনে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।