মৃ ত্যু বা র্ষি কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ এম সিরাজুল ইসলাম

সাবেক যুগ্ম সচিব এ এম সিরাজুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৩ ডিসেম্বর। এ উপলক্ষে তাঁর উত্তরার বাসভবনে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

আবদুস ছোবহান

ডাক বিভাগের সাবেক কর্মকর্তা আবদুস ছোবহানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৩ ডিসেম্বর। এ উপলক্ষে কুমিল্লার লাকসামে তাঁর নিজ বাসভবনে আজ শুক্রবার বাদ জুমা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়া পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। তিনি প্রথম আলোর সহসম্পাদক ইমাম হোসেন সাঈদের দাদা। নিজস্ব প্রতিবেদক।