মৃ ত্যু বা র্ষি কী
কাজী আজহার আলী
বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক সচিব, বাংলাদেশ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অবৈতনিক উপাচার্য, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী আজহার আলীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ রোববার। এ উপলক্ষে আগামীকাল সোমবার বেলা দুইটায় ১৫/১ ইকবাল রোডে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটিতে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। এ ছাড়া মরহুমের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লা গ্রামে আলোচনা সভা, কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
ডা. ফজলে রাব্বি
শহীদ বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বির ৪২তম মৃত্যুবার্ষিকী আজ রোববার ১৫ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিন বিকেলে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদররা ডা. রাব্বিকে তাঁর সিদ্ধেশ্বরীর বাসা থেকে ধরে নিয়ে যায় এবং ওই রাতেই তাঁকে হত্যা করে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ পরিবারের পক্ষ থেকে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দরিদ্রদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হবে। ডা. ফজলে রাব্বি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের অধ্যাপক। বিজ্ঞপ্তি।
মো. রুকন উদ্দিন
জামালপুর পাটাদহ কয়ড়া উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. রুকন উদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৫ ডিসেম্বর, রোববার। এ উপলক্ষে মরহুমের ছেলে চিকিৎসক মুহাম্মদ মহসিনের ময়মনসিংহ শহরের চরপাড়ার বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার দোয়া প্রার্থনা করা হয়েছে। ময়মনসিংহ অফিস।