মৃ ত্যু বা র্ষি কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীপঙ্কর ঘোষ
একুশে টেলিভিশনের বিপণন বিভাগের কর্মকর্তা দীপক ঘোষের ছেলে দীপঙ্কর ঘোষ অনিকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী কাল ১৬ ডিসেম্বর। এ উপলক্ষে ১৯৫/১ উত্তর বাসাবো, ঢাকার বাসায় কাল বিকেলে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। আত্মীয়, বন্ধু ও শুভানুধ্যায়ীদের তাঁর আত্মার সদগতি কামনা করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

ফজলুল কাদের চৌধুরী
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল কাদের চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৫ ডিসেম্বর রোববার। তিনি ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি চট্টগ্রাম কমার্স কলেজ ও চট্টগ্রাম কলেজসহ বিভিন্ন কলেজে শিক্ষকতা করেছেন। তাঁর লেখা বই ইকোনমিক ডেভেলপমেন্ট অব বাংলাদেশ ডিগ্রি লেভেলে পড়ানো হয়। তিনি হাটহাজারী ডায়াবেটিক অ্যাসেসিয়েশনের অন্যতম চেয়ারম্যান ছিলেন। বিজ্ঞপ্তি।

হাকিম ভূঁইয়া
কুমিল্লার বিশিষ্ট ব্যবসায়ী আবদুল হাকিম ভূঁইয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১৫ ডিসেম্বর। এ উপলক্ষে কুমিল্লায় মরহুমের নিজ বাড়িতে ও ঢাকায় তাঁর ছেলে সাংবাদিক কুদরাত ই খোদার ইস্কাটনের বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তাঁর আত্মীয় ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।