মৃ ত্যু বা র্ষি কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজি আবদুর রশিদ খান

গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজি আবদুর রশিদ খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৬ ডিসেম্বর। এ উপলক্ষে মরহুমের ছেলে এনবিআরের সদস্য মো. শাহ আলম খান সবার কাছে বাবার রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছেন। বিজ্ঞপ্তি।

এ টি এম ওবায়দুর রহমান

বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক উপসচিব এ টি এম ওবায়দুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১৬ ডিসেম্বর। এ উপলক্ষে ঢাকায় এবং মরহুমের গ্রামের বাড়িতে এতিমদের মধ্যে খাবার পরিবেশন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

তাঁর আত্মার শান্তি কামনা করতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

রুহুল ইসলাম

রাজবাড়ীর পাংশা থানার বয়রাটি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা রুহুল ইসলামের (শহীদ সাদী) ৪২তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ ডিসেম্বর। এ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পাংশা উপজেলা প্রশাসন ও থানা মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন কর্মসূচি পালন করবে। এ ছাড়া তাঁর গ্রামের বাড়িতে ও শহীদ সাদী স্মৃতিসংঘে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।