মৃ ত্যু বা র্ষি কী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূরজাহান সিরাজী
স্বাধীনতাযুদ্ধে শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের পত্নী বেগম নূরজাহান সিরাজীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২১ ডিসেম্বর। নূরজাহান সিরাজী যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আজীবন সংগ্রাম করে গেছেন। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কোনো রায় তিনি দেখে যেতে পারেননি। গত বছর এই দিনে অ্যাপোলো হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে আজ তাঁর ছেলের মোহাম্মদপুরের ইকবাল রোডের বাড়িতে কোরআনখানি ও বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
আবুল হোসেন
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক এবং মতলব ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম আবুল হোসেন ভূঁইয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।