মৃ ত্যু বা র্ষি কী
আবদুল হক
প্রয়াত কমরেড আবদুল হকের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ২২ ডিসেম্বর। এ উপলক্ষে কমরেড আবদুল হক মৃত্যুবার্ষিকী উদ্যাপন কমিটির পক্ষ থেকে সকাল আটটায় মরহুমের মিরপুর কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
ফিরোজ আহমদ চৌধুরী
কক্সবাজারের সাবেক সাংসদ ও আইনজীবী ফিরোজ আহমদ চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ ২২ ডিসেম্বর। এ উপলক্ষে আজ বাদ আসর শহরের লালদীঘি পাড়ে তাঁর বাসভবনে পরিবার এবং অ্যাডভোকেট ফিরোজ আহমদ চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরআনখানি, দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার।
কোহিনুর বানু
শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মো. আবুল কালাম আজাদের মা কোহিনুর বানুর ২০তম মৃত্যুবার্ষিকী আজ ২২ ডিসেম্বর। এ উপলক্ষে মরহুমার ছেলে দ্য ডেইলি মর্নিং পোস্ট-এর সম্পাদক, হাবিবুল বাশার, বাড়ি ৩৫/বি, রোড ৭, ব্লক-জি, বনানী, ঢাকার বাসভবনে আজ বাদ জোহর কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।