মৃ ত্যু বা র্ষি কী
আব্দুর রাজ্জাক
মহান মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক, জাতীয় নেতা আব্দুর রাজ্জাকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৩ ডিসেম্বর। এ উপলক্ষে আজ সকাল নয়টায় বনানী কবরস্থানে মিলাদ মাহফিল এবং শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। শরীয়তপুর ফাউন্ডেশনের উদ্যোগে আজ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
মাহবুব উল আলম চৌধুরী
অমর একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’খ্যাত কবি মাহবুব উল আলম চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২৩ ডিসেম্বর। মাত্র ১৫ বছর বয়সে ১৯৪২ সালে ভারত ছাড় আন্দোলনে যোগ দেন কবি মাহবুব উল আলম চৌধুরী। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ জাতীয় সব গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি। সক্রিয় ছিলেন সাহিত্যের প্রায় সব শাখায়। তিনি বাংলা একাডেমির ফেলোশিপসহ বিভিন্ন সম্মাননা, পদক এবং ২০০৯ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন। বিজ্ঞপ্তি।
অরুণ কুমার দে
সাবেক ব্যাংকার অরুণ কুমার দে (৭৫) ১১ ডিসেম্বর মৃত্যুবরণ করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনি ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান ২৫ ডিসেম্বর ঢাকার ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।