মৃ ত্যু বা র্ষি কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ার আহমেদ
কবি, গল্পকার ও সাহিত্য-সম্পাদক আনওয়ার আহমেদের দশম মৃত্যুবার্ষিকী আজ ২৪ ডিসেম্বর। এ উপলক্ষে আজ উত্তরার ৪ নম্বর সেক্টরের বায়তুস সালাম মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আনোয়ার আহমেদ তাঁর ৩৮ বছরের সাহিত্য সাধনায় স্বনামধন্য গল্পপত্রিকা রূপম ও কবিতাপত্র কিছুধ্বনি সম্পাদনা করেছেন। বিজ্ঞপ্তি।
করিমুন নেসা
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক দফতর সম্পাদক এম এম সালাহউদ্দিনের নানি মোসাম্মত করিমুন নেসার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মল্লিকের পাড়ায় মরহুমার নিজ বাড়ি ও স্থানীয় মসজিদে দোয়া, মিলাদ মাহফিল ও বিশেষ ভোজের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।