মৃ ত্যু বা র্ষি কী
মোয়াজ্জেম হোসেন
জাতীয় প্রেসক্লাবের সাবেক সহসভাপতি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অবজারভার-এর সিনিয়র আলোকচিত্র সাংবাদিক মোয়াজ্জেম হোসেন বুলুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ ডিসেম্বর। এ উপলক্ষে মরহুমের শান্তিনগরের বাসভবনে কোরআনখানি ও দোয়া এবং দুস্থদের খাবার বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি।
হাসানুল হক হাসান
বীর মুক্তিযোদ্ধা ও নরসিংদীর পলাশ থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাসানুল হক হাসানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ ডিসেম্বর। এ উপলক্ষে তাঁর নিজ বাড়িতে পবিত্র কোরআন খতম ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিকেলে ঘোড়াশাল ডাকঘর অফিসের সামনে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে। ওই স্মরণসভায় দোয়া ও মিলাদ মাহফিলে তাঁর শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
পরিজা করিম তালুকদার
সুনামগঞ্জের পরিজা করিম তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৯ ডিসেম্বর। এ উপলক্ষে আজ বাদ জোহর জেলা শহরের মুহামঞ্চদপুর দরগাহ জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। পরিজা করিমের ছেলে সিলেটের প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী সবার কাছে দোয়া চেয়েছেন। পরিজা বাংলাদেশ চিকিৎসক সমিতির সুনামগঞ্জ জেলার শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল করিম খানের স্ত্রী। সিলেট প্রতিনিধি।
মো. হাফিজ উদ্দিন
ঢাকা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ মো. হাফিজ উদ্দিনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ২৯ ডিসেম্বর। এ উপলক্ষে আজ বেলা ১১টায় আজিমপুর কবরস্থানে দোয়া ও বাদ জোহর কলেজের নামাজঘরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।