মৃ ত্যু বা র্ষি কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বজলুল মোবিন চৌধুরী
শিক্ষাবিদ বজলুল মোবিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৩০ ডিসেম্বর। এ উপলক্ষে তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি।

সম্মিলন রায়
আওয়ামী লীগের নেতা সম্মিলন রায়ের ২০তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ ডিসেম্বর। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।