মৃ ত্যু বা র্ষি কী
মোহাম্মদ সুলতান
ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক মোহাম্মদ সুলতানের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ ৩১ ডিসেম্বর। আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা উত্তোলনকারীদের একজন ছিলেন তিনি। আজীবন সাম্যবাদী রাজনীতি করেছেন মোহাম্মদ সুলতান। তিনি ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা-সভাপতি। ১৯৫৩ সালে তাঁর পুঁথিপত্র প্রকাশনী থেকে একুশের প্রথম সংকলন একুশে ফেব্রুয়ারি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি।
কে এম সোবহান
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি কে এম সোবহানের আজ ষষ্ঠ মৃত্যুবার্ষিকী।
গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার, বিচার বিভাগের স্বাধীনতার জন্য তিনি কাজ করে গেছেন। বিজ্ঞপ্তি।
আবদুর রাজ্জাক খান
বাংলাদেশ স্কাউটসের পরিচালক কে এম সাইদুজ্জামানের বাবা আবদুর রাজ্জাক খানের নবম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি গালিমপুরে আ. রাজ্জাক খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।