মৃ ত্যু বা র্ষি কী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুখলেছুর রহমান খান
আর্মি মেডিকেল কোর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুখলেছুর রহমান খানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ২৫ জানুয়ারি। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
এস এম এ বারী
ভাষা আন্দোলনের কর্মী ও সাবেক প্রকৌশলী এস এম এ বারীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে তাঁর চট্টগ্রামের পতেঙ্গার বাসভবনে কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। তিনি কবি ও সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামলের বাবা। বিজ্ঞপ্তি।