মৃ ত্যু বা র্ষি কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. ছিদ্দিকুর রহমান ভূঁইয়া
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক (ডিডি) মো. ছিদ্দিকুর রহমান ভূঁইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৬ জানুয়ারি। এ উপলক্ষে বাদ জোহর কুমিল্লার বগাবাড়িয়া দাখিল মাদ্রাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

মুসলিম মিয়া
ব্যবসায়ী মুসলিম মিয়ার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ২৬ জানুয়ারি রোববার। এ উপলক্ষে আগামী শুক্রবার মরহুমের বাসাবো এলাকার বাসভবনে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মুসলিম মিয়ার মেয়ে রোজিনা ইসলাম প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক। মরহুমের পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিলে অংশ নিতে আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।