মৃ ত্যু বা র্ষি কী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জহুরুল ইসলাম
ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা জহুরুল ইসলামের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ অক্টোবর। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্চের ভাগলপুরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
শফিউদ্দিন আহমেদ
রাজনীতিবিদ ও সমাজসেবক শফিউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৯ অক্টোবর। এ উপলক্ষে গতকাল তাঁর গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার খৈশাখালী গ্রামে কোরআনখানি, মিলাদ মাহফিল এবং দুস্থ ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। বিজ্ঞপ্তি।