মৃ ত্যু বা র্ষি কী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. মতিউর রহমান খান
সিলেট জেলার সাবেক জেলা ও দায়রা জজ মো. মতিউর রহমান খানের প্রথম মৃত্যুবার্ষিকী কাল ৩১ জানুয়ারি। এ উপলক্ষে বাদ আসর রাজধানীর পশ্চিম ইব্রাহিমপুরের আশি দাগ জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
লে. সেলিম
মুক্তিযোদ্ধা লে. সেলিম মো. কামরুল হাসানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ জানুয়ারি। এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে আছে কোরআনখানি, কবর জিয়ারত এবং রাজধানীর মধুবাগের শহীদ লে. সেলিম শিক্ষালয়ে আলোচনা সভা ও বাদ আসর দোয়া মাহফিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার ৪৬ দিন পর রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশনে অস্ত্র উদ্ধার করতে গিয়ে পাকিস্তানি বাহিনী ও তাদের স্থানীয় দোসরদের সঙ্গে সংঘর্ষে তিনিসহ ৪১ জন সেনাসদস্য নিহত হন। বিজ্ঞপ্তি।