মৃ ত্যু বা র্ষি কী
এ কে এম সামসুজ্জোহা
আওয়ামী লীগের নেতা, সাবেক গণপরিষদ ও জাতীয় সংসদের সদস্য এ কে এম সামসুজ্জোহার ২৭তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে আজ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সংগঠন ও পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মরহুমের উত্তর চাষাঢ়ার বাসভবন হীরা মহল-সংলগ্ন মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল। এতে শরিক হয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
মোহাম্মদ ফয়জুল্লাহ
সাবেক সচিব মোহাম্মদ ফয়জুল্লাহর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এ উপলক্ষে আগামী শনিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে তাঁর পৈতৃক নিবাসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। স্ত্রী ও সন্তানেরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের কাছে দোয়া কামনা করেছেন। বিজ্ঞপ্তি।
কাজী আকরাম হোসেন
মুক্তিযোদ্ধা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি কাজী আকরাম হোসেনের চতুর্দশ মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।
শামসুল আরেফিন
নারায়ণগঞ্জের শামসুল আরেফিনের ১৪তম মৃত্যুবার্ষিকী কাল ২১ ফেব্রুয়ারি। এ উপলক্ষে কাল বাদ আসর তাঁর নিজ বাসভবনে (নারায়ণগঞ্জের নবীনগরের টি হোসেনবাড়ি) পবিত্র কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।