মৃ ত্যু বা র্ষি কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদা সরকার
ভয়েস অব আমেরিকার সাবেক সংবাদ পাঠক ফরিদা সরকারের নবম মৃত্যুবার্ষিকী আজ ৬ মার্চ। এ উপলক্ষে এতিমখানায় খাবার বিতরণ করা হবে। পরিবারের পক্ষ থেকে সব আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর জন্য দোয়া চাওয়া হয়েছে। ফরিদা সরকার ছিলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্ত্রী। বিজ্ঞপ্তি।

কোব্বাদ আহম্মদ
ফেনী সদর উপজেলা পরিষদ, ফেনী পৌরসভা ও বারাহিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কোব্বাদ আহম্মদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে (এসএসকে রোড) মরহুমের নিজ বাসভবনে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ফেনী।

সামসুন নাহার খান
নরসিংদীর পলাশ থানার সমাজসেবক সামসুন নাহার খানের ২৪তম মৃত্যুবার্ষিকী কাল ৭ মার্চ। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।