মৃ ত্যু বা র্ষি কী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবারক হোসেন
ইউনিভার্সাল গ্রুপের প্রতিষ্ঠাতা রোটারিয়ান মোবারক হোসেনের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ মার্চ। দিবসটি পালন উপলক্ষে ইউনিভার্সাল গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠান দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। সকালে মরহুমের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। ইউনিভার্সালের বিভিন্ন প্রতিষ্ঠানে দিনব্যাপী কোরআনখানি, দোয়া, আলোচনা, মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে।
পাবনা অফিস
কাজী গোলাম মাহবুব
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুবের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে মরহুমের ঢাকা ও গৌরনদীর বাসভবনে কোরআনখানি, মিলাদ মাহফিল, এতিমদের মধ্যে খাবার বিতরণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।