মৃত বাবাই হলেন হত্যা মামলার আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখানে বজলুর রশিদ ও তাঁর সাত বছরের সন্তান ফাতেমা আক্তারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। একটি হত্যা ও অন্যটি অপমৃত্যু মামলা। মৃত বজলুর রশিদকেই হত্যা মামলার আসামি করা হয়েছে। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, বজলুর তাঁর মেয়েকে হত্যা করার পর আত্মহত্যা করেছেন। এরই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার রাতে বজলুরের স্ত্রী নাদিরা আক্তার বাদী হয়ে থানায় ওই দুটি মামলা করেন। গত শুক্রবার দুপুরে দক্ষিণখান থানার আশকোনার বাসা থেকে বজলুর ও ফাতেমার লাশ উদ্ধার করা হয়। বজলুরের লাশ ঝুলন্ত ও ফাতেমার লাশ মেঝেতে পড়ে ছিল। গতকাল বাবা-মেয়ের লাশ গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার টাংগুরিয়ায় নেওয়া হয়েছে।