মৃত ব্যক্তি আসামি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে সন্ত্রাসী হামলায় ভূমিহীন নেতা জহুরুল মণ্ডল নিহত হওয়ার পরও প্রতিপক্ষের মামলায় এই মৃত ব্যক্তিকে আসামি হতে হয়েছে। মামলাটি গত শনিবার রাতে শেরপুর থানার পুলিশ নথিভুক্ত করে।ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, এই মামলার বাদী উপজেলার বাগড়া দিঘিরপাড়া গ্রামের রইছউদ্দিনের স্ত্রী মোছা. পারুল বেগম। তিনি মামলাটি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ দাখিল করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিলে গত শনিবার রাতে তা থানায় নথিভুক্ত করা হয়। মামলায় আসামির সংখ্যা ২৮ জন, তালিকায় জহুরুল রয়েছেন ১১ নম্বরে। তবে মামলায় জহুরুল যে বর্তমানে মৃত তা উল্লেখ নেই।বাদী বাগড়া দিঘির পাড়ে পারুল বেগমের বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি। ওই দিঘির পাড়ের বাসিন্দা আকবর আলী জানান, জহুরুলের মৃত্যুর সংবাদ গ্রামে পৌঁছার পর রইছউদ্দিনের পরিবারের লোকজন বাড়িতে তালা ঝুলিয়ে অন্যত্র চলে যায়। তবে মামলায় রইছউদ্দিনের বাড়িতে হামলা ও লুটপাটের যে ঘটনার কথা বলা হয়েছে, তা সত্য নয় বলে তাঁরা দাবি করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা থানা পুলিশের উপপরিদর্শক বুলবুল ইসলাম জানান, ১১ মে রাতে মৃত জহুরুলের মা জহুরা বেগম বাদী হয়ে থানায় ২৫ জনের নাম-পরিচয় উল্লেখ করে মামলা করেন। পুলিশ ওই রাতেই রইছউদ্দিনসহ ছয়জনকে গ্রেপ্তার করে। মামলাটি এখন তদন্তাধীন।