মৃত শিশুটিকে ধর্ষণ করেন শাহ আলম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আম্মারে খুঁজতে নয়নদের (নয়ন মিয়া) বাড়িতে গিয়া দেহি দরজা খোলা। ঘরে ঢুকলাম। দুই বোন মারে ধইরা ঘুমাইতাছে। মাথায় আকাম করার ভূত চাপল। গলায় চিপ দিয়া ছোটটারে (আফরোজা) নিয়া গেলাম। আধা কিলোমিটার দূরে নির্জন জায়গা পাইলাম। হেই জায়গায় মেয়েটারে মাটিতে শুয়াইলাম। দেহি লড়াচড়া করে না। এরপর ধর্ষণ করছি।’
এই স্বীকারোক্তি কিশোরগঞ্জের গাইটাল মহল্লায় মায়ের কোল থেকে চার বছরের ঘুমন্ত শিশুকে নিয়ে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় একমাত্র অভিযুক্ত শাহ আলমের। গত শনিবার রাতে কিশোরগঞ্জের মুখ্য বিচারিক হাকিম মো. হোসেন ১৬৪ ধারায় এই জবানবন্দি লিপিবদ্ধ করেন। মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক সফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন৷
তদন্ত কর্মকর্তা জানান, তাঁরা প্রায় নিশ্চিত, গলায় চাপ দিয়ে ধরে রাখার কারণে ধর্ষণ করার আগেই শিশুটির মৃত্যু হয়। শাহ আলম মৃত শিশুকেই ধর্ষণ করেন এবং এর আগে তিনি শক্তিবর্ধক বড়ি সেবন করেন। শাহ আলমকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে৷
জবানবন্দিতে শাহ আলম জানান, ঘটনার দিন তিনি সবুজ গেঞ্জি ও প্যান্ট পরা ছিলেন। ধর্ষণ শেষে পালানোর সময় নৈশপ্রহরী তাঁর দিকে টর্চ মারেন। তবে তাঁকে চিনতে পেরেছিলেন কি না, তা তিনি নিশ্চিত নন।
এদিকে নৈশপ্রহরী পল্টু মিয়াকে পুলিশ থানায় এনে জিজ্ঞাসাবাদ করেছে। পল্টু মিয়া পুলিশকে জানিয়েছেন, মানুষের উপস্থিতি টের পেয়ে তিনি টর্চ মারেন। টর্চের আলো সেই ব্যক্তির গায়ে পড়ে। তিনি দৌড়ে পালিয়ে যান। তিনি ওই ব্যক্তির মুখ দেখেননি। তবে সবুজ রঙের গেঞ্জি ও প্যান্ট পরা দেখে ধারণা করেন, ওই ব্যক্তি শাহ আলম হতে পারেন। কারণ, তিনি শাহ আলমকে ভালো করেই চিনতেন এবং জানতেন৷
গত শুক্রবার রাতে ঘুমন্ত অবস্থায় মায়ের পাশ থেকে আফরোজাকে নিয়ে ধর্ষণ করেন শাহ আলম। ওই রাতেই িশশুটির মৃতদেহ পাওয়া যায়৷