মৃত শুনেই পালিয়ে যায় যুবকেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে গতকাল শুক্রবার অজ্ঞাত এক যুবকের মৃতদেহ রেখে কয়েক যুবক পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চার-পাঁচজন যুবক অজ্ঞাত এক যুবককে নিয়ে জরুরি বিভাগে আসে। সেখানে কর্তব্যরত চিকিত্সক ওই যুবককে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর শুনে যুবকেরা লাশ রেখে পালিয়ে যায়।