মৃত সাংসদের নামে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ সচিবালয় থেকে প্রয়াত সাংসদ ইসহাক হোসেন তালুকদারের নামে চিঠি দেওয়া হয়েছে। গতকাল সোমবার সংসদে এ বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ মুহিবুর রহমান। জবাবে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সংসদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বলেন, ভবিষ্যতে সংসদ সচিবালয় এ বিষয়ে আরও যত্নবান হবে। সরকারি দলের সাংসদ ইসহাক হোসেন তালুকদার গত ৬ অক্টোবর মারা যান। নিজস্ব প্রতিবেদক