মৃতদেহ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ নদের উথুলি নামক স্থান থেকে গতকাল সোমবার সকাল ১০টার দিকে আজব আলী সরদার (৪২) নামের এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সাতক্ষীরার তালা উপজেলার উথুলি গ্রামের আজম আলী সরদারের ছেলে। নিহতের স্ত্রী রঞ্জিলা বেগম জানান, তিনি ও তাঁর স্বামী রোববার বিকেলে বাড়ির পেছনে ঘাস কাটতে যান। একপর্যায়ে তিনি ঘাস নিয়ে বাড়ি আসেন। পরে ফিরে এসে তিনি তাঁর স্বামীকে আর পাননি। গতকাল সকালে কপোতাক্ষ নদে তাঁর স্বামীর লাশ ভাসতে দেখে লোকজন তাঁকে খবর দেন। l নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা