মৃতদেহ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শান্তিনগর এলাকার বাসা থেকে গতকাল রোববার একজন সরকারি কর্মকর্তার স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি খাটে পড়েছিল বলে পুলিশ জানায়। ওই কর্মকর্তার স্ত্রীর নাম দেলোয়ারা বেগম (৪২)। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক প্রথম আলোকে জানান, গাজীপুরের জ্যেষ্ঠ সাব-রেজিস্ট্রার আনোয়ারুল হক স্ত্রী দেলোয়ারা ও তিন সন্তান নিয়ে শান্তিনগর চামেলীবাগ এলাকায় ২৬/১ ভবনের ১২ তলায় থাকেন। খবর পেয়ে গতকাল সকাল ১০টার দিকে পুলিশ শোওয়ার ঘরের খাটের ওপর থেকে দেলোয়ারার মৃতদেহ উদ্ধার করে।