মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মহাদেবপুরে দুই সন্তানের জননীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে উপজেলার নওহাটা ফাঁড়ির পুলিশ। গতকাল বুধবার বেলা ১১টায় শোবার ঘর থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়। নওহাটা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হাকিম জানান, গতকাল বুধবার সকালে মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের খোর্দ্দনারায়ণপুর পূর্বপাড়া গ্রামের নুরুল ইসলামের স্ত্রী শেফালী বিবির (৩২) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। সকালেই ময়নাতদন্তের জন্য মৃতদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।