প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ভাঙ্গুড়া উপজেলার মণ্ডুতোষ ইউনিয়নের বোয়ালমারি গ্রাম থেকে নিখোঁজের তিন দিন পর শনিবার দুপুরে বাছিরন বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত আবদুল করিমের স্ত্রী। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া মাদ্রাসার পেছনে একটি পুকুরে ওই বৃদ্ধার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।