মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশন থেকে খলিলুর রহমান (৪০) নামের এক মুরগি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত নয়টার দিকে তেজগাঁও রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করে ঢাকা রেলওয়ে থানা-পুলিশ। খলিলুর রহমানের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী থানার কষের চর গ্রামে। রেলওয়ে থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, লাশটি ট্রেনে কাটা না। খলিলুরের বুকে দেড় ইঞ্চি প্রশস্ত একটি আঘাতের চিহ্ন রয়েছে। তবে আঘাতটি দেখে বোঝা যাচ্ছে না ঠিক কিসের আঘাত এটি।