মৃতদেহ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বাহাদুরপুর বাজারের কাছ থেকে গতকাল রোববার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সকালে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জানান, মৃতদেহের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে লাশ ফেলে গেছে বলে তাঁরা ধারণা করছেন।