মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ শহরের মুক্তারপুরে আলুর বস্তার নিচে চাপা পড়ে একজন মারা গেছেন। গতকাল সকালে দেওয়ান হিমাগারে এ ঘটনা ঘটে। নিহত মো. ইউনুস (৩২) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরবারেখা গ্রামের বাসিন্দা। মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন জানান, সকাল সাড়ে সাতটার দিকে হিমাগারে আলু রাখতে গেলে হিমাগারের মাচা ভেঙে পড়ে। এ সময় দিনমজুর ইউনুস আলুর বস্তার নিচে চাপা পড়েন। তাঁকে দ্রুত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।