প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সাপাহারে অগ্নিদগ্ধ ট্রাকচালক শামীম হোসেন (৫০) গতকাল সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি জেলার পত্নীতলা উপজেলার দামাহার গ্রামের বাসিন্দা ছিলেন। গত রোববার বিকেলে সাপাহার বাজার থেকে তিনি একটি ট্রাকে করে খড় নিয়ে উপজেলার হরিপুর বাজার এলাকায় যাচ্ছিলেন। সন্ধ্যায় বাজার এলাকায় রাস্তার ওপর দিয়ে টানা বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে ট্রাকটিতে আগুন ধরে যায়। এতে তিনি অগ্নিদগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাঁকে প্রথমে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।