প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় গতকাল রোববার সকালে তাঁতঘর থেকে সুকুমার (৪৮) নামের এক তাঁতশ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি উপজেলার দুল্যা গ্রামে। দেলদুয়ার থানার ওসি মোশাররফ হোসেন বলেন, সুকুমার উপজেলার চণ্ডী গ্রামের নিতাই বসাকের তাঁতে শ্রমিকের কাজ করতেন। তাঁর মৃত্যু রহস্যজনক বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।