মৃত্যু বার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুতুল রানী দাশ

আইনজীবী প্রয়াত চিত্ত রঞ্জন দাশের (সি আর দাশ) স্ত্রী পুতুল রানী দাশের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৬ জুন। এ উপলক্ষে আজ গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানের কলমপতিতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা তাঁর আত্মার শান্তি কামনায় সমবেত হবেন। সমাজকর্মী ও সংস্কৃতি সংগঠক পুতুল রানী দাশকে ২০০৮ সালে আজাদ প্রোডাক্টস রত্নগর্ভা অভিধায় ভূষিত করে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।

আহমাদ আফরোজ আরীব

কুষ্টিয়া জর্জ কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা ঁঁজজ মো. মহসিনুল হকের ছেলে আহমাদ আফরোজ আরীবের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২৬ জুন। এ উপলক্ষে আজ তাঁর নওগাঁর কালীতলা সড়কের ৫৪ নম্বর বাড়িতে বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

অরুণ ভট্টাচার্য

মুক্তিযোদ্ধা অরুণ ভট্টাচার্যের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ২৬ জুন। এ উপলক্ষে পরিবারের উদ্যোগে বার্ষিক শ্রাদ্ধক্রিয়াদি সম্পন্ন হবে। তাঁর আত্মার শান্তি কামনার জন্য সৃহূদ ও শুভানুধ্যায়ীদের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।  

রওশন আরা বেগম

আরটিভির বার্তা সম্পাদক আনোয়ার হকের মা রওশন আরা বেগম ও ছোট ভাই শফিউল আলমের মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বহরম গ্রামে কোরআনখানি, দোয়া মাহফিল ও গরিব-দুস্থদের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তি।