মৃত্যু বার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল্লাহ আল-মুতী

বিশিষ্ট বিজ্ঞান লেখক ও শিক্ষাবিদ আবদুল্লাহ আল-মুতীর ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ নভেম্বর। এ উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডে গণসাক্ষরতা অভিযানের মিলনায়তনে বিকেল সাড়ে চারটায় স্মরণসভা অনুষ্ঠিত হবে। তিনি ১৯৮৬ সালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব হিসেবে অবসর নেন। তিনি ৩৭টি গ্রন্থ রচনা করেছেন। এর মধ্যে ২৩টিই শিশুদের জন্য। এ ছাড়া ১০টি গ্রন্থ অনুবাদ ও ১১টি গ্রন্থ সম্পাদনা করেছেন। ইউনেসকোর কলিঙ্গ পুরস্কার ছাড়াও স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, শিশু একাডেমি পুরস্কারসহ পেয়েছেন অনেক পুরস্কার। বিজ্ঞপ্তি।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব আখতার আহমেদ খানের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ নভেম্বর। ২০০৯ সালের এই দিনে আখতার আহমেদ খান ওয়াশিংটনে বাংলাদেশ সরকারের প্রেস মিনিস্টার থাকা অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জের ব্রাহায় পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়ার আয়োজন করা হবে। বিজ্ঞপ্তি

আজহারুল ইসলাম

চলচ্চিত্রকার ও নাট্যকার আজহারুল ইসলামের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ নভেম্বর। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর থানার ঝিটকার কালোই গ্রামে দোয়ার আয়োজন করা হয়েছে। তিনি ষড়যন্ত্র ও রিকশাওয়ালা চলচ্চিত্র দুটি পরিচালনা করেন। তাঁর লেখা নাটকের মধ্যে রয়েছে প্রকৃতি জীবন দাও, ইন্দ্রজাল, বিষ ইত্যাদি। বিজ্ঞপ্তি।