মৃত্যুকার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহবুব উল আলম চৌধুরীঅমর একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি’খ্যাত কবি মাহবুব উল আলম চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৩ ডিসেম্বর। ১৯২৭ সালে চট্টগ্রামের গহিরার এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ যাবতীয় গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় মাহবুব উল আলম চৌধুরী কবিতা, নাটক, প্রবন্ধসহ সাহিত্যের প্রায় সব শাখায় সক্রিয় ছিলেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় এক ডজন। ১৯৪৭ সালে রচিত তার বিপ্লব নামের পুস্তিকা তৎকালীন ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে। বরেণ্য এই কবি ও প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাংলা একাডেমীর ফেলোশিপসহ বিভিন্ন সম্মাননা, পদক ও পুরস্কারে ভূষিত হয়েছেন। বিজ্ঞপ্তি।বিমলেন্দু দাস সাধুবাবুকুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহার দাদু তৎকালীন সিলেট পৌরসভার চেয়ারম্যান ও কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক বিমলেন্দু দাস সাধুবাবুর (৯২) প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৩ ডিসেম্বর রোববার। গত বছরের ২৩ ডিসেম্বর টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী চত্বরে বার্ধক্যজনিত কারণে তিনি পরলোকগমন করেন। তাঁর গ্রামের বাড়ি সিলেট জেলা সদরের সেখঘাট এলাকায়। বিমলেন্দু দাস দানবীর রণদা প্রসাদ সাহার বেয়াই এবং কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক শ্রীমতী সাহার বাবা। বিমলেন্দু দাস সাধুবাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল আটটায় কুমুদিনী চত্বরের আনন্দ নিকেতনে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া সিলেটে তাঁর নিজ বাড়িতে বিশেষ পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাঁর জামাতা কুমুদিনী হাসপাতালের পরিচালক দুলাল চন্দ্র পোদ্দার।মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।