মৃত্যুজনিত ক্ষতিপূরণ ৭০ হাজার ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করলে মৃত ব্যক্তির পরিবারকে ৭০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়া হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রশাসনিক কমিটিতে গত বুধবার এ বিষয়ে একটি সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এর আগে এই মৃত্যুজনিত ক্ষতিপূরণের পরিমাণ ছিল ৫০ হাজার মার্কিন ডলার।