মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনায় পাঁচ বছরের ভাতিজাকে হত্যার দায়ে চাচা নীলু মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার জেলার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ এ রায় দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার মদন উপজেলার কাইকুরিয়া গ্রামের মৃত আবদুল মজিদের বড় ছেলে আরজু মিয়ার সঙ্গে ছোট ছেলে নীলু মিয়ার পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০০৫ সালের ৯ মে আরজু ও তাঁর স্ত্রী পাঁচ বছরের সন্তান কোকিলকে ঘরে রেখে ধান শুকাতে যান। এই সুযোগে নীলু ভাতিজা কোকিলকে ঘরে একা পেয়ে কাঁচি দিয়ে গলা কেটে ও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। ওই দিনই নীলুকে আসামি করে মামলা করেন আরজু। পুলিশ তদন্ত শেষে একই বছরের ১৮ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল ওই রায় দেন।