মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের স্কুলছাত্র আশিক হত্যা মামলার আসামি আবদুল মজিদের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এই আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে ২০০৬ সালে সিংড়া উপজেলার বড় সাঁঐল গ্রামের আবদুল মজিদ প্রতিবেশী মইনুল ইসলামের ছেলে ও নবম শ্রেণির ছাত্র আশিক হোসেনকে স্থানীয় বুদরা বাজারে প্রকাশ্যে গলা কেটে হত্যা করেন। পরে নিহতের বাবা মইনুল ইসলাম বাদী হয়ে সিংড়া থানায় হত্যা মামলা করেন। ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল হাই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।