মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও তাঁর স্ত্রীকে হত্যার দায়ে একমাত্র আসামি গোলাম মোস্তফা ওরফে মিঠুকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমির উদ্দিন গতকাল এ রায় দেন। শহরের আকুয়া ওয়ারলেস গেট এলাকার একটি বাড়িতে আবদুল হক ও রায়াতুন নেছা বসবাস করতেন। ২০১৪ সালের ১২ জুলাই রাতে ওই বাড়ির সাবেক ভাড়াটিয়া গোলাম মোস্তফা দম্পতির কাছে তাঁর ব্যবহৃত একটি ল্যাপটপ কম্পিউটার বিক্রি করতে যান। মোস্তফা মাদকাসক্ত ছিলেন। মাদক কেনার টাকা জোগাড় করতেই ওই দম্পতিকে ল্যাপটপ কেনার জন্য চাপ দেন। ল্যাপটপ কিনতে রাজি না হলে একপর্যায়ে মোস্তফা ৪০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মোস্তফা দা দিয়ে গলা কেটে আবদুল হক ও রায়াতুন নেছাকে হত্যা করেন।