মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জে স্ত্রীকে হত্যার অপরাধে সিরাজুল ইসলাম (২৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গত রোববার বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. মফিজুর রহমান এই মৃত্যুদণ্ডাদেশ দেন। এদিকে হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত সিরাজুল পলাতক রয়েছেন। তাঁর বাড়ি জেলার সদর উপজেলার বারাহিরচর গ্রামে।