মৃত্যুদণ্ড ও সহিংসতার ঘটনায় ইউরোপীয় পার্লামেন্টের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় পার্লামেন্ট (ইপি) বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধকালে ‘অপরাধ’ সংঘটনের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়ার পর শুরু হওয়া সহিংসতায় ৬০ জনের বেশি নিহত হয়েছে।ট্রাইব্যুনাল আরও মৃত্যুদণ্ডের আদেশ দিতে পারেন বলে আশঙ্কা করছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা (এমইপি)। বাংলাদেশ সরকারের প্রতি মৃত্যুদণ্ডের পরিবর্তে অন্য সাজা দেওয়ার আহ্বান জানান তাঁরা।