প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৬ সালে মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে এশিয়ার মধ্যে দ্বিতীয় অবস্থানে ছিল বাংলাদেশ। এশিয়ার ১১টি দেশে কমপক্ষে ১৩০টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ২০১৬ সালে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে পাকিস্তানে, ৮৭ জন। ভারতের ডেটাবেইস ডেটালিডস এ তথ্য জানিয়েছে। তবে এ হিসাবে চীনে মৃত্যুদণ্ড কার্যকরের কোনো তথ্য পাওয়া যায়নি। যদিও চীন বিশ্বে শীর্ষ মৃত্যুদণ্ডদাতা দেশ হিসেবে পরিচিত। গত বছর বাংলাদেশে ১০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের মধ্যে খুনের দায়ে আটজনের এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পরের অবস্থানে যথাক্রমে মালয়েশিয়ায় নয়জন এবং আফগানিস্তানে ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এশিয়া নিউজ নেটওয়ার্ক