মৃত্যুদণ্ড ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, যুদ্ধাপরাধের অভিযোগে বাংলাদেশে বিরোধীদলীয় একজন নেতৃস্থানীয় নেতাকে মৃত্যুদণ্ড দিলেই স্বাধীনতাযুদ্ধে ক্ষতিগ্রস্ত লাখো মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের পর এর বিরোধিতা করে গত বুধবার এক বিবৃতি প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক ওই মানবাধিকার সংগঠন।
বিবৃতিতে অ্যামনেস্টি বলেছে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যাঁদের বিরুদ্ধে বিচার চলছে, তাঁদের পক্ষের আইনজীবীরা বারবারই এ উদ্বেগ প্রকাশ করছেন যে বিচারপ্রক্রিয়া নিরপেক্ষ বিচারের মানদণ্ড অনুসরণ করছে না।