মৃত্যুদণ্ড ন্যায়বিচারের সমার্থক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের প্রয়োগের সমালোচনা করেছে। গতকাল সোমবার এক বিবৃতিতে এ কথা বলে আন্তর্জাতিক এই সংস্থাটি। সংস্থাটি বলেছে, কেবল নভেম্বর মাসেই বাংলাদেশে অন্তত ৫০টি মৃত্যুদণ্ড দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা গুরুতর অপরাধ করেছে। তাদের উপযুক্ত বিচারও হতে হবে। তবে মৃত্যুদণ্ড দিয়ে আরেকজনের জীবন কেড়ে নেওয়ার মাধ্যমে সন্ত্রাস আরও বাড়ে। এটি একটি নিষ্ঠুর, অমানবিক ও হানিকর শাস্তি। মৃত্যুদণ্ডের মাধ্যমে প্রতিটি মানুষের জীবনধারণের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়।
বিবৃতিতে বলা হয়, মৃত্যুদণ্ড অপরিবর্তনীয় এক দণ্ড। বিচার-প্রক্রিয়ায় কোনো ভুল হলে এতে সংশোধনের কোনো সুযোগ থাকে না। বিশ্বের বিভিন্ন দেশে ভুল করে মৃত্যুদণ্ড পাওয়ার ঘটনা অনেক ঘটেছে।